বর্তমান পরিপ্রেক্ষিত

ব্রাইট স্টার মিনি ফুটবল টুর্নামেন্টে ইয়োলো চক্র ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 03, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ব্রাইটস্টার ক্রীড়া চক্রের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ব্রাইট স্টার মিনি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুরের ইয়োলো চক্র ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় ইয়োলো ক্রীড়াচক্র ২-০ গোলে রাফি এন্টারপ্রাইজকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সাইফুল একাই গোল ২ টি করেন।