বর্তমান পরিপ্রেক্ষিত

ব্রাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

By মেহেরপুর নিউজ

March 21, 2022

মেহেরপুর নিউজ:

ব্রাকের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্র্যাকের ৫০ জন কর্মীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। মেহেরপুর ব্রাক অফিস প্রাঙ্গণে ব্রাকের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়।

ব্রাকের জেলা কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে এরিয়া ম্যানেজার মহাদেব দাস,আঞ্চলিক ব্যবস্থাপক হাফিজুর রহমান, এরিয়া ম্যানেজার প্রগতি প্রদীপ কুমার, শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, মুক্তার আলী, সঞ্জীব কুমার কুণ্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ৫০ জন কর্মী মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।