মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়নের দপ্তর উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে ৭ দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষক) যুগ্ম সচিব খোন্দকার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ দিনব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ভাতা বিতরণ করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক এস এম ওবায়দুল বাশার, ডেপুটি কোঅর্ডিনেটর লক্ষণ বাহাদুর।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।