বর্তমান পরিপ্রেক্ষিত

ব্লগ গ্র্যান্ড কোঅর্ডিনেশন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দোগে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩ এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের ব্লগ গ্র্যান্ড কোঅর্ডিনেশন কমিটির (বিজিসিসি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, ডিএফএ সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, আনারুল ইসলাম, শাহজামান প্রমূখ উপস্থিত ছিলেন।