মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার ভবনন্দপুর গ্রামের সরকারী রাস্তা রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রধান করেছে গ্রামবাসী।
সোমবার দুপুরে ভবন্দপুর গ্রামবাসীর পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ কাছে এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে বলা হয়, ভবন্দপুর গ্রামের ৯/৩৮৪ খতিয়ানের ৪২২৬ দাগের ৬ শতক জমি বিগত ২শ বছর মানুষের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। যা বর্তমানে ইয়ারিং করা হয়েছে। তবে একই গ্রামের মৃত গফুর শেখে ছেলে আরজ, আসাদুল, আনারুল ও আজিল এই জমি নিজেদের দাবি করে দখল করার চেষ্টা করছে। রাস্তা বাঁচাতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।