এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদরের সাবেক পিরোজপুর ইউনিয়নের দ্বিখন্ডিত রূপ নবগঠিত বারাদী ইউনিয়ন। এলাকার আপামর জনগণের প্রানের দাবীর বহিঃপ্রকাশ এটা। তারই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বারাদী ইউনিয়ন কার্যালয় থেকে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা বের হয়। বারাদী বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম দরবেশপুর হয়ে রাজনগর গ্রাম প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ছাত্র লীগ নেতা বেলাল হোসেন মানিক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল মামুন। বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোমিনুল ইসলাম মোমিন বলেন- আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আগামীতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই। আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাজ্জাদ হোসেন মুলাম, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক ৪ নং ওয়ার্ড সভাপতি মুক্তি মিয়া, সাধারণ সম্পাদক খাকচার আলী।
সাবেক ৫ নং ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান শফি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মুল্লুক, সাবেক ৬ নং ওয়ার্ড সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাইদ খন্দকার। আওয়ামী লীগ নেতা বানিআমিন, শফি, আয়নাল হক, অলিল, সালাম। জেলা কৃষকলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল মন্ডল, জেলা ছাত্রলীগের সদস্য শফিকুর রহমান লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন । ওটিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার ইউসুফ আলী খান ও শফিকুল ইসলাম। বারাদী বাজার কমিটির সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মোমিনপুর ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রিপন আলি, শ্রমিকলীগ সভাপতি আলতাব হোসেন, যুবলীগ নেতা সালাউদ্দিন, তরিকুল, বুলবুল, মফিজুল, হিরন, সোহেল রানা, কচিমুদ্দিন এসএম রানা বিশ্বাস। জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন মন্ডল। শোভাযাত্রার শুরুতে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।