বর্তমান পরিপ্রেক্ষিত

ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষকদের যোগদান

By Meherpur News

September 01, 2025

 মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ে নব-নিযুক্ত দুইজন সহকারী শিক্ষক যোগদান করেছেন। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।

যোগদানকারী শিক্ষকেরা হলেন-মো: সোহেল রানা, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) এবং মো: হাছিবুল ইসলাম ফয়সাল, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকরামুল হক স্বপন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান (লুডু),সহকারী প্রধান শিক্ষক রেজাউল হকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকরামুল হক স্বপন বক্তব্য প্রদানকালে বলেন,শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুন শিক্ষকরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অবদান রাখবেন।

বক্তব্য প্রদানকালে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান (লুডু) বলেন, নতুন দুই শিক্ষক যোগদানের মাধ্যমে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।