বর্তমান পরিপ্রেক্ষিত

ভারপ্রাপ্ত পুলিশ সুপারের করোনা প্রতিরোধে জনসচেতনতা প্রচারণা

By মেহেরপুর নিউজ

July 11, 2021

মেহেরপুর নিউজ:

করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আবারো মাঠে নামলেন মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। রবিবার সকালরে দিকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম পুলিশ ও ডিবি সদস্যদের নিয়ে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান।

এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন নিজেকে বাঁচাতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, পরিবারের সদস্যদের কে বাঁচাতে হলে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে। জনসচেতনতা মূলক প্রচারণায় অন্যদের মধ্যে মেহেরপুর ডিবির ওসি জুলফিকার আলী, ওসি অপারেশন রাসুল সামদানী, ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।