বর্তমান পরিপ্রেক্ষিত

ভালোবাসা দিবসে এক অনন্য নজির সৃষ্টি করেছে জাগো মেহেরপুর

By মেহেরপুর নিউজ

February 14, 2023

মেহেরপুর নিউজ:

ভালোবাসা দিবসে উপলক্ষে হতদরিদ্র এক যুবককে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে এক অনন্য নজির সৃষ্টি করেছে জাগো মেহেরপুর নামের একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আমি ভাষার নামের এক যুবককে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেন। ওই হতদরিদ্র মানুষ যাতে সামনের দিনে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং স্বাচ্ছন্দ্যের সাথে জীবন যাপন করতে পারে এজন্যই জাগো মেহেরপুরের এই উদ্যোগ। “ভালোবাসা হোক মানুষের জন্য, ভালোবাসা হোক সকল প্রাণীর জন্য”।”মাদক থেকে দূরে থাকি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মেহেরপুরে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে কাজ করছে জাগো মেহেরপুর।

তারই ধারাবাহিকতায় আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সংগঠনটি হতদরিদ্র মানুষকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন।জাগো মেহেরপুর এর সংগঠক আব্দুল আলিম বলেন ভালোবাসা দিবস উপলক্ষে অসহায় মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের এই আয়োজন।ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় অন্যদের মধ্যে জাগো মেহেরপুরের প্রধান সমন্বয়কারী শোয়েব রহমান,সংগঠক রিদয়,আসিফ, রাদ প্রমুখও উপস্থিত ছিলেন।