বর্তমান পরিপ্রেক্ষিত

ভাষা সৈনিক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা অসুস্থ ইসমাইল হোসেনের সাথে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

September 18, 2021

মেহেরপুর নিউজ :

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুরের ভাষা সৈনিক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা অসুস্থ ইসমাইল হোসেনকে দেখতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে উপস্থিত হন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী সেখান বেশ কিছুক্ষণ অবস্থান করেন। এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।