অন্যান্য

ভাড়া বেশী চাওয়ায় এক ইজি বাইক চালককে পিটিয়ে আহত

By মেহেরপুর নিউজ

April 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল: ভাড়া বেশী চাওয়ায় শরিফুল নামের এক ইজিবাইক চালককে মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকায় পিটিয়েছে এলাকার দূবৃত্তরা। আহত শরিফুল সদর উপজেলার মনোহরপুর গ্রামের  তরিকুল ইসলামের ছেলে।বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মনোহরপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে শরিফুল ইজি বাইকে প্যাসেঞ্জার নিয়ে মেহেরপুর হাসপাতাল গেটে আসলে ভাড়া বেশেী চাওয়ার একদল যুবক অভিযোগে একদল যুবক তাকে মারপিট করে আহত করে।