মেহেরপুর নিউজ:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস সহ স্থানীয় সাংবাদিকগণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন। ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।