অন্যান্য

ভিশন ২০২০ বাস্তবায়নে মেহেরপুর জেলা বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 08, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন:

ভিশন ২০২০ বাস্তবায়নে মেহেরপুর জেলা বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষে মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসের উদ্যেগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,বিএমএ নেতৃবন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পদাধিকার বলে জেলা সিভিল ডা: সার্জন আব্দুস শহীদ কে সভাপতি করে জেলা বস্তাবয়ন কমিটি গঠন করা হয়।

আজ ০৮ জুন মঙ্গলবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইনষ্টিউটের পরিচালক প্রফেসার ডা: দীন মোহম্মদ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:এ এইচএন এনায়েত হোসেন,ডা: রেজানুর রহমান,ডা: নাজমুস সাকিব,ডা: শওকত আরা। বক্তব্য রাখেন,বিএমএ মেহেরপুর জেলা সভাপতি ডা: রমেশ চন্দ্র নাথ,সাধারন সম্পাদক ডা: আবু তাহের,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুর বাশার এবং জেলা আওয়ামীলীগের সহসভাপতি আশকার আলী প্রমূখ।