বর্তমান পরিপ্রেক্ষিত

ভূমি উন্নয়ন কর মেলায় সুশীল সমাজের সাথে মত বিনিময়

By Meherpur News

April 15, 2019

মেহেরপুর নিউজ, ১৫ এপ্রিল : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯ উপলক্ষে সোমবার শেষ দিনে সুশীল সমাজ, সাংবাদিক এবং জন সাধারনের মতামত গ্রহন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, আর ডি সি মহিদুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ সভাপতি আঃ হালিম, মুক্তিযোদ্ধা কেএম আতাউল হাকিম লাল মিয়া, আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাংবাদিক রফিক উল আলম, ভূমি সহকারী আমিরুল ইসলাম প্রমুখ। পওে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।