বর্তমান পরিপ্রেক্ষিত

ভূমি ও গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

July 20, 2022

মেহেরপুর নিউজ :

বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না।

প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “আশ্রায়ন প্রকল্প”-২ এর আওতায় এবং জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশে ভূমিহীন গৃহহীন প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাস জমি ও গৃহ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ২৬ হাজার ২২৯ টি ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধন করবেন।

ভূমি ও গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, নাজমুল হুদা, মেহেরপুর প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য প্রমূখ উপস্থিত ছিলেন।