টপ নিউজ

ভৈরব নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত ও রোধকল্পে মুজিবনগর উপজেলা প্রশাসনের দিনভর অভিযান

By মেহেরপুর নিউজ

August 19, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে ভৈরব নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত ও রোধকল্পে বৃহস্পতিবার দিনভর অভিযান পরিচালনা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন।

মুজিবনগর উপজেলায় ভৈরব নদীর দৈর্ঘ ৩৩ কি:মি: এবং আয়োতন ৩২০ হেক্টর এর মধ্যে ২০১৬/১৭ অর্থ বছরে ২৯ কি:মি:ভৈরব খনন করা হয় যার মধ্যে মুজিবনগর উপজেলার প্রায় ১২কি:মি: খননের আওতায় পড়ে। এই ১১থকে ১২ কি:মি: খননের ফলে ভৈরব নদী তার আগের যৌবন ফিরে না পেলেও কিছুটা আগের অবস্হায় ফিরে এসেছে । খনন কৃত অংশে এখন বছরের সব সময় গভীর পানি থাকে এর ফলে হারিয়ে যাওয়া নানান প্রজাতির দেশিও মাছ নতুন করে ফিরে এসেছে। নদীর খনন কৃত অংশে সারা বছর পানি থাকায় নদীর পাড়ের মানুষের জীবন জীবিকার আমূল পরিবর্তন এসেছে।নদীর পানি এখন সারা বছর ফসলের ক্ষেতে ব্যবহার হচ্ছে।সাধারণ জেলেদের জীবন যাত্রার মানবেড়েছে উপজেলার প্রায় ১৫০থেকে ২০০জন জেলে প্রতক্ষ বা পরক্ষ ভাবে ভৈরব নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে।খননের ফলে ফিরে এসেছে হারিয়ে যাওয়া দেশিও মাছ।

ভৈরব নদীতে নদী পাড়ের মানুষ দেশিয় তৈরি শিটকে, জোঙ্গড়া,খেপলা জাল,ছিপ, দিয়ে পুটি,চান্দা,ময়া,বেলে,টাকি,শিং,টেংরা, কাতল,রুই বোয়াল সহ নানা প্রকার দেশীয় মাছ শিকার করে। কিন্তু পাট জাগ দেওয়ার কারনে নদী ভরাটের ও নদীর পানি পচে গিয়ে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দেশিও মাছ তাই নদীকে বাঁচিয়ে রাখতে এবং দেশীও প্রজাতির মাছ রক্ষা করতে পাট জাগ দিতে নিরুৎসাহিত করতে প্রথম থেকেই প্রচার প্রচারণা চালাচ্ছে উপজেলা প্রশাসন তবুও থামছে না ভৈরব নদীতে পাট জাগ দেওয়া। তাই উপজেলার কৃষকদের নদী বাঁচাতে ভৈরব নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত ও রোধকল্পে দারিয়াপুর, বাগোয়ান ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের ৭ টি টিম নদীতে পাট জাগ দেয়া নিরুৎসাহিতকরণ ও রোধকল্পে অভিযান পরিচালিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সার্বিক পরিকল্পনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপমা রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান খাঁন , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম বাগোয়ান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অহিদুল ইসলাম , দারিয়াপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনোয়ার হোসেন, মোনাখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বদরুল আলম, অভিযান সম্পর্কে নির্বাহী অফিসার সুজন সরকার বলেন মুজিবনগরে ভৈরব নদীতে পাট জাগ দিতে নিরুৎসাহিত ও রোধকল্পে বৃহস্পতিবার দিনভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, অভিযান চলাকালে পাটচাষীদের সাথে কথা বলে নদীতে জাগ দেয়া পাট তুলে ফেলতে বলা হলে তারা অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে জাগকৃত পাট তুলতে থাকেন।

এসময় প্রশাসনের নিজস্ব শ্রমিকদের দিয়ে তাদের সহায়তা করা হয়। এছাড়াও কৃষক ও কর্মরত শ্রমিকগণ নতুন করে আর পাট জাগ দিবেন না মর্মে জানান। এসময় জাগ দেয়ার উদ্দেশ্যে কাঁচা পাট বহনকৃত একটি পাওয়ার টিলার মোনাখলি ব্রীজ সংলগ্ন পার্শ্ববর্তী পয়েন্টে আসলে মালিকের সাথে কথা বলা হয়। তাকে নদীতে পাট জাগ না দেয়ার জন্য বলা হয় এবং কাঁচা পাট বহনকৃত পরিবহনটি ফেরত পাঠানো হয়। এসময় উক্ত পাটচাষী নিজ জমিতে নিজ ব্যবস্থাপনায় পাট জাগ দিবেন মর্মে উপস্থিত সকলকে অঙ্গীকার করেন। তাকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ দেয়া হয়। উপস্থিত স্থানীয় জনগণকে নদীতে যেন পাট জাগ দেয়া না হয় সেবিষয়ে সকলকে সচেতন ও তৎপর থাকতে বলা হয়।