বর্তমান পরিপ্রেক্ষিত

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 09, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদ্যোগে ষষ্ঠ এবং সপ্তম শ্রেনীর নতুন কারিকুলাম বাস্তবায়নে অবহিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সালিউনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে কারিকুলাম বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও অপপ্রচার প্রতিহত করতে আলোচনা ও পরামর্শ দেওয়া হয়। অভিভাবক সমাবেশে বিভিন্ন গ্রামের অভিভাবক অংশগ্রহণ করেন।