বর্তমান পরিপ্রেক্ষিত

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 15, 2020

মেহেরপুর নিউজ:

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিসি মাহমুদুল হাসান, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, জেলা মার্কেটিং কর্মকর্তা জিব্রাইল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর তাজমুল হক, মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আসকার আলী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রমূখ।