বর্তমান পরিপ্রেক্ষিত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

August 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৪ ব্যবসায়ীর জরিমানা ।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরেরপশুহাট এলাকায় মেসার্স রানা স্টোরকে ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা, মেসার্স আসিফ স্টোরকে একই অপরাধ ও ধারায় ২ হাজার টাকা এবং মেসার্স শুভ স্টোরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।