বর্তমান পরিপ্রেক্ষিত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

April 27, 2021

মেহেরপুর নিউজ:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গাংনী উপজেলার নওয়াপাড়া ও মোল্লাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালনো হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয়, পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ও ৩৮ ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গাংনীর তরমুজের দোকানগুলোও তদারকি করা হয়। মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার মোঃ জিবরাইল হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তাজিমুল হক এসময় উপস্থিত ছিলেন।