মেহেরপুর নিউজ :
মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ভোরের ছোঁয়া মিনি ফুটবল টুর্নামেন্ট হরিরামপুর সীমান্ত ক্লাব জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ৪-১ গোলে বাগোয়ান একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে রমে, মাসুম, মাহফুজ ও মামুন প্রত্যেকে একটি করে গোল করেন। বিজিত দলের পক্ষে গাফফার একটি গোল পরিশোধ করেন। খেলায় মাহফুজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।