মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ভোরের ছোঁয়া মিনি ফুটবল টুর্নামেন্ট আমঝুপি পাবলিক লাইব্রেরী জয়লাভ করেছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক লাইব্রেরী ২-০ রায়পুর জাগরণী ক্লাব কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে তুহিন একাই দুটি গোল করেন।