বর্তমান পরিপ্রেক্ষিত

ভ্রাম্যমান আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

February 28, 2019

মেহেরপুর নিউজ, ২৮ ফেব্রুয়ারী :

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিনা লাইসেন্সে গ্যাস বিক্রয় করার অপরাধে ২ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মিথিলা দাস গাংনী বাজারে এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে গাংনীর ব্যবসায়ী শাশিউল বাশার ও আব্দুস সালাম এর নিকট থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।