মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার মেহেরপুর মুজিবনগর সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজ-পত্র না থাকায় গাড়ি মালিকদের নিকট থেকে জরিমানা আদায়সহ মামলা দায়ের করা হয়েছে। এন ডি সি মোঃ আসলামউদ্দিনের নেতৃত্বে এ দিন বিকেলে ওই আদালতে প্রায় ৩০ টি গাড়ীর কাগজপত্র পরীক্ষা শেষে ৬ টি মামলা দায়েরসহ এক হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়।