শিক্ষা ও সংস্কৃতি

মজিবনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ অক্টোবরঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী এডুকেশন এ্যাসোশিয়েশন (মিডা)“র উদ্যোগে মোনাখালী গ্রামের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুষ্টিায়া সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আলতাব হোসেন, প্রভাষক (অব) রমজান আলী, প্রভাষক এস এম শামিম, প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, শিরিনা খাতুন, মিডার উপদেষ্টা সেলিম রেজা। বক্তব্য রাখেন,মিডার সভাপতি হাসানুজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক  আনিসুর রহমান, কামরুজ্জামান, ইসমাইল হোসেন, আনারুল ইসলাম প্রমূখ। পরে মোনাখালী গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উপহার সামগ্রী ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।