গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার সকালে গাংনী উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার আব্দুল্লাহ-আল মাসুদ-এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,জেলা পরিষদের সদস্য ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু।