মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
মতিউর রহমান মতিন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মতিউর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় বিদ্যালয়ের শিক্ষকগন সেখানে উপস্থিত ছিলেন।