বর্তমান পরিপ্রেক্ষিত

মদনাডাঙ্গা পুর্নিমা ক্লাব ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নতুন মদনা ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় মদনা ডাঙ্গা পুর্নিমা ক্লাব ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব ৪-২ গোলে গোপালপুর একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে শাকিল ২ টি,রানা ও লিখন একটি করে গোল করেন।গোপালপুরের পক্ষের সজীব ও মিলন একটি করে গোল করেন।