মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাবের উদ্যোগে মদনাডাঙ্গা ফুটবল মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। মদনাডাঙ্গা ফরাজিপাড়া একাদশ ও মদনা ডাঙ্গা কুলতলাপাড়া একদশের মধ্যকার খেলায় কুলতলা একাদশ জয়লাভ করে। খেলায় কুলতলাপাড়া ৩-১ গোলে ফরাজিপাড়াকে পরাজিত করে।