মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাবের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্ট এস এ রোমা জয়লাভ করেছে। শুক্রবার রাতে মদনা ডাঙ্গা মাঠে অনুষ্ঠিত খেলায় এস এ রমা ৫-০ গোলের বিশাল ব্যবধানে ধলা একাদশ কে পরাজিত করে। এস এ রোমার পক্ষে হাসির দুটি, জুয়েল, মিরাজ ও বক্কর একটি করে গোল করেন। বিজয় দল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল।