মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা মাঠে অনুষ্ঠিত মদনাডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট মদনাডাঙ্গা পূর্ণিমা ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পূর্ণিমা ক্লাব ১-০ গোলে ফরাজিপারা একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শাকিল জয়সূচক গোলটি করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মদনাডাঙ্গা বালিকা বিদ্যালয়ের শিক্ষক হারুন-উর-রশিদ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে আওলাদ হোসেন, এমদাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।