বর্তমান পরিপ্রেক্ষিত

মনোনয়ন প্রত্যাশী ইমতিয়াজ হোসেন মীরনের শত শত কর্মীসহ কর্মী সভায় যোগদান

By মেহেরপুর নিউজ

September 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন শত শত আওয়ামীলীগ কর্মী নিয়ে পায়ে হেঁটে শুভরাজপুর থেকে শোলমারী গিয়ে আওয়ামী লীগের কর্মী সভায় যোগদান করলেন।

বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইমতিয়াজ হোসেন মীরনের নেতৃত্বে তার নিজ গ্রাম শুভরাজপুর থেকে পায়ে হেঁটে শোলমারী বিদ্যালয় মাঠে উপস্থিত হন। সাদা গেঞ্জি পরে মিরনের সমর্থনে নেতাকর্মীরা বাদ্য বাজিয়ে, স্লোগানে স্লোগানে মুখরিত করে শুভরাজপুর থেকে শোলমারী গিয়ে উপস্থিত হন। পরে ইমতিয়াজ হোসেন মীরন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন কে একটি নৌকা উপহার দেন।