টপ নিউজ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

October 20, 2020

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ মুজিবনগর স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করেছেন।

মঙ্গলবার সকালের দিকে মন্ত্রীদ্বয় মুজিবনগর স্মৃতিসৌধ পুস্পমাল্য অর্পণ করেন। এসময় সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ডঃ আনোয়ারুল ইসলাম হাওলাদার, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এম এ খালেক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।