বর্তমান পরিপ্রেক্ষিত

মফিজুর রহমান পুনর্নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

November 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মফিজুর রহমান চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোনাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকল শ্রেণী পেশার মানুষ মফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। মফিজুর রহমান পরপর ২ বার মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন।