বর্তমান পরিপ্রেক্ষিত

ময়ামারিতে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক আহত

By Meherpur News

June 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিপলু নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেহেরপুরের একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিপলু ময়ামারি গ্রামের সাবেক ইউপি সদস্য ইনসান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপলু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার একটি পা ভেঙে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।