মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি মরহুম আনারুল ইসলাম স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির উদ্যোগে শুক্রবার রাতে মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতি কার্যালয় প্রাঙ্গনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান,কার্যকরী সভাপতি সোহেল আহমেদ। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা অটো ইজিবাইক মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক মিন্টু,ইবনে সাঈদ প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।