বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম আহাম্মদ আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

By Meherpur News

February 13, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আহাম্মদ আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার তার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় একটি মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

মরহুম আহাম্মদ আলী ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনের পিতা।

দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।