বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম এ্যাড এ কে এম শহিদুল্লাহর পরিবারকে কল্যাণ তহবিলের অর্থ প্রদান

By মেহেরপুর নিউজ

May 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মরহুম এ্যাড এ কে এম শহিদুল্লাহর পরিবারের মাঝে আইনজীবী কল্যাণ তহবিলের অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুম একেএম শহীদুল্লাহ পরিবারের হাতে কল্যাণ সমিতির ৪ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উপস্থিত থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা তুলে দেন।

এসময় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পাঠাগার বিষয়ক সম্পাদক এডভোকেট এহান উদ্দিন মনা, সদস্য শফিউল আজম খান বকুল, সাইফুল ইসলাম সাহেব প্রমূখ উপস্থিত ছিলেন