বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম কে এম আতাউল হাকিম লালমিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদয় কমল চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 12, 2021

মেহেরপুর নিউজ:

মরহুম কে এম আতাউল হাকিম লালমিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদয় কমল চ্যাম্পিয়ন। মেহেরপুর দুরন্ত ঘটনা দলের উদ্যোগে হোটেল বাজার ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মরহুমকে এম আতাউল হাকিম লালমিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে উদয়-কমল জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় উদয়-কমল জুটি ২১-১০, ২৩-২১, ২১-১২ জাহিদ-সেন্টু জুটিকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। সুইট, আবির, রায়হান, চপল ইলিয়াস রকি অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরণ করেন।