খেলাধুলা

মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল মেহেরপুর ফুটবল ক্লাব অব বার্সলোনা সেমিতে

By মেহেরপুর নিউজ

November 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে আমঝুপি ফুটমাঠে অনুষ্ঠিত মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর ফুটবল ক্লাব অব বার্সলোনা সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মিন্টুর দেয়া এক মাত্র গোলে মেহেরপুর ফুটবল ক্লাব অব বার্সলোনা গাংনী উপজেলার বাওট একাদশকে পরাজিত করে।

খেলায় বাঁশবাড়িয়ার ইমরান শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হন। শেষে ফুটবলার রাকিবুল ইসলাম সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেয়।