মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত মরহুম গোলাম মোস্তফা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চুয়াডাঙ্গার মর্নিং স্টার চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার আমঝুপি মাঠে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গার মর্নিং স্টার ১-০ গোলে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের সজিব দ্বিতীয়াদ্ধে জয় সূচক গোলটি করেন। টুর্নামেন্টে চুয়াডাঙ্গার মিলন সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির সভাপতি খলিলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, আমঝুপীর বিশিষ্ট ব্যক্তি মোজাফ্ফর হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মতিউল আশরাফ, ছামসুল হুদা শিশির। বক্তব্য রাখেন আমঝুপী পাবলিক ক্লাব ও লাইবেরির সাধারণ সম্পাদক আমানুর রহমান, মিজানুর রহমান নিজাম।