বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম ছহিউদ্দিন ও মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

September 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে আমঝুপিতে মরহুম ছহিউদ্দিন ও মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মতিউল আশরাফ, ক্রীড়া সম্পাদক সবুজ হোসেন প্রমুখ।

আসন্ন পবিত্র ঈদুল আযাহার পর মরহুম ছহিউদ্দিন ও মহিউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে সিধান্ত গ্রহন করা হয়।