বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মরণে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

March 21, 2023

মেহেরপুর নিউজ :

মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ ছহিউদ্দিন ডিগ্রী কলেজ শাখা।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, মেহেরপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহিউদ্দিন বিশ্বাস এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে ছহিউদ্দিন ডিগ্রী কলেজ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এস এম আল রাতুলের নেতৃত্বে একটি র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছহিউদ্দিন ডিগ্রী কলেজ বঙ্গবন্ধু ও ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক পিন্টু মিয়া, ছাত্রনেতা রাব্বি, অমিত, লতিফ, সাগর, রনি, আকাশ, হৃদয়, শাহীন, নাদিম, হাসান প্রমূখ।