বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম মওলা বক্স চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শালিকা টাইগার জয়ী

By মেহেরপুর নিউজ

January 17, 2025

মেহেরপুর নিউজঃ

মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে।শালিকা টাইগার জয়ী

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে অনুষ্ঠিত মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শালিকা টাইগার ক্লাব জয়লাভ করেছে।

শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় শালিকা টাইগার ক্লাব ১৪ রানে বন্দর আগমণী স্পোর্টিং একাদশকে পরাজিত করে। টসেজিতে শালিকা একাদশের অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে শালিকা একাদশ ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে।দলের পক্ষে রাফি ৮৩ এবং আজমির ৪৬ রান করেন। জবাবে খেলতে নেমে বন্দর একাদশ ১৪ ওভারের ১০ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে শামিম ৫৮ রান করেন।সাগর ৫ উইকেট লাভ করেন।খেলায় সাগর ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন।এবং অপারাজিত দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় রাজু।

যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইরাদ আলী এবং মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন এবং আক্তারুজ্জামান খোকন ও সোহাগ রানা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। তানভীর এবং রিমন ও লাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।