মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে,কালার স্টাইল বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে অনুষ্ঠিত মরহুম মহারাজ আলী খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র ২ রানী গাংনী ক্রিকেট একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শেখ রাসেল ক্রীড়া চক্র ৩৭ ওভারে ২৬৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে শাহজাদ ৬৬ শিপু ৫২ রান করেন।গাংনীর পক্ষে বাদশা তিনটি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে গাংনী ৩৭ ওভারে ২৬২ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আলামিন ৬৮ এবং শামীম ৫৮ রান করেন। শেখ রাসেলের পক্ষে শাহাজাদ দুটি উইকেট লাভ করেন। বিজয় দলের শাহজাদ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার বিতরণ করা হয়।