বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোভীপুর ভৈরব ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।

সোমবার অনুষ্ঠিত খেলায় গোভীপুর ভৈরব ক্লাব ৬ উইকেটে উজলপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উজলপুর ক্রিকেট একাদশ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুকুল ৪০,রিমুল ৩৭ রান করেন। গোভীপুর ভৈরব ক্লাবের সোহান ৩ টি আজমির ২টি উইকেট লাভ করেন।

জবাবে খেলতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ১২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আজমির অপরাজিত ৬২ এবং হাবিব ২৬ রান করেন। উজলপুর ক্রিকেট একাদশের সাখাওয়াত ১ টি করে উইকেট দখল করেন। বিজয়ী দলের আজমির ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন সোহান।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুকুল। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়।