মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: মেহেরপুর এফসিবি’র উদ্যোগে সরকারী বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম সাবদাল হোসেন কালু স্মৃতি ফুটবলে চন্দন একাদশ জয়লাভ করেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় চন্দন একাদশ ৩-০ গোলে রাজ এন্টার প্রাইজকে পরাজিত করে। বিজয়ী দলের শিলন ২টি , রাশেদ ১টি গোল করে।