বর্তমান পরিপ্রেক্ষিত

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 27, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে জেলা মনিটরিং কমিটির সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর হাসান রুমান,অতিরিক্ত পুলিশ সুপার আহসান খাঁন, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক সিরাজুম মুনির,মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমূখ।