গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের একটি গমক্ষেত থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় মিলেছে। ওই নারীর নাম বুলুয়ারা খাতুন। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী শহরের নিশিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী৷
সোমবার দিবাগত রাতে ওই নারীর আত্মীয়রা তার লাশ সনাক্ত করে। স্থানীয়রা জানান,বুলুয়ারা খাতুনের স্বামী রফিকুল ইসলাম মারা গিয়েছেন ৪ বছর পূর্বে। বুলুয়ারার রয়েছে একটি মেয়ে সন্তান। স্বামী রফিকুল মারা যাওয়ার পর বুলুয়ারা কন্যা সন্তান ঘরে রেখে গত এক বছর পূর্বে প্রেমের সম্পর্কের জের ধর মেহেরপুর সদর উপজেলার পিরােজপুর গ্রামের আহসান আলীর সাথে বিয়ে করেন । বুলুয়ারা আহসান আলীর দ্বিতীয় স্ত্রী হিসাবে সংসার করে আসছিলেন।
গত শনিবার বুলুয়ারা নিশিপুর গ্রামে তার মেয়ের সাথে দেখা করে দ্বিতীয় স্বামীর বাড়ি পিরােজপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নিখাঁজ হন। গত সােমবার দুপুর আড়াইটার দিকে মহাজনপুর গ্রামের একটি ইটভাটার কাছে গমক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশের একটিদল। লাশের ছবি দেখে তার পরিবার বুঝতে পারে সেটি বুলুয়ার লাশ। মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান,লাশের শরীরে আঘাতর চিহ্ন রয়েছে। প্রথম পর্যায়ে লাশটি সনাক্ত না করা গেলেও,পরে ছবি দেখে লাশটি সনাক্ত করা সম্ভব হয়। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে তার বাবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কি কারণে এবং কে বা কারা হত্যা করেছে তা সনাক্ত করতে চেষ্টা অব্যাহত রয়েছে ।