বর্তমান পরিপ্রেক্ষিত

মহাজনপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

By Meherpur News

March 01, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার মহাজনপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহাজনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হামিদের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান। ইফতারের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।